ঢাকাশনিবার , ৩ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে সংবর্ধনা ও ৫ম ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

পূবাইল থানা আওয়ামী লীগের নবগঠিত সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ কে ৪০নং ওয়ার্ডের লক্ষণদিয়া ইউনিট আওয়ামীলীগ ও গ্রামবাসীর পক্ষ থেকে গন সংবর্ধনা দেওয়া হয় এবং ৫ম ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।

শুক্রবার ২ ডিসেম্বর বিকেলে নগরীর ৪০ নং ওয়ার্ডের বিডিপি স্কুল মাঠ সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহতি এই ব্যক্তিকে শত শত মানুষের উপস্থিতিতে এ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি লক্ষণদিয়া নিউ ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে মোল্লাবাড়ি স্পোর্টিং ক্লাব বনাম মরহুম হাসান আলী স্পোর্টিং ক্লাব ফাইনাল ফ্রিজ কাপ টুর্নামেন্ট খেলা ২০২২ অনুষ্ঠিত হয়।

গণ সংবর্ধনা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন। পূবাইল থানা আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ। আলহাজ্ব এডভোকেট মুজিবুর রহমান মজিব সাবেক যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগ। ৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব বজলুর রহমান বাছির। বীর মুক্তিযোদ্ধা আবু বকর হোসেন গুলু।আলহাজ্ব কায়সার হোসেন কাজল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসআর অফিস টঙ্গী ও সভাপতি ৪০ নং ওয়ার্ড কমিউটি পুলিশ পুবাইল থানা। হাজী মোতালিব সাবেক দপ্তর সম্পাদক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগ।ছোলেমান মোল্লা, সদস্য সচিব ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ। হোসাইনুর রহমান রুবেল মাস্টার, সহকারী শিক্ষক,মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়।

সংবর্ধনা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে এডভোকেট আলতাফ হোসেন সিরাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও পুবাইল থানা আওয়ামী লীগের নবগঠিত সভাপতি এবং ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।

সঞ্চালনায় ছিলেন ,৪০ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান মাসুদআলোচনা শেষে পুবাইল থানা নবগঠিত সভাপতি কে ফুল দিয়ে বরণ করে নেন এলাকাবাসী এবং খেলায় বিজয়ীদের মাঝে ফ্রিজ কাপ তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ গণ। পাশাপাশি যারা হেরেছেন তাদের মধ্যেও বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

Don`t copy text!