ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ১১ দোকানে চুরি- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৯, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে ১১টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জোরারগজ্ঞ থানাধীন ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বাজারে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান গুলো থেকে কমপক্ষে নগর দুই লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি দোকান মালিকদের। চুরি হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে রিয়াদুল টেলিকম, নুর আলমের মুদি দোকান, সামছুদ্দীনের সবজি দোকান, সেলিম হার্ডওয়ার, নুরনবী হার্ডওয়ার, সাব্বির এন্টারপ্রাইজ, আবুল খায়ের ক্লথ ষ্টোর, ভূঁইয়া ক্লথ ষ্টোর, হারুনের দোকান, ঝর্ণা ভ্যারাইটিজ ষ্টোর ও নাজমুলের মুরগীর দোকান।
জোরারগজ্ঞ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।

Don`t copy text!