ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ওএমএসের খাদ্যদ্রব্য নিয়ে ছাত্রলীগ নেতার নয় ছয়-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১১, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় খোলা বাজারে বিক্রির( ওএমএস) সরকারি খাদ্য অধিদপ্তরের সূলভ মূল্যে বিক্রির খাদ্যদ্রব্য সাধারণ মানুষকে না দিয়ে নয়- ছয় করে অন্যত্র বিক্রি করে দেয়ার অভিযোগে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আরিফুল ইসলাম রানা (২৭) পূবাইল থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের নন্দীবাড়ি এলাকার রহম আলীর ছেলে,আল আমিন (৩৫) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সাতানীপাড়া গ্রামের লেহাজউদ্দিনের ছেলে ও হারুনুর রশিদ চাঁদপুর জেলা সদরের আবদুল মতিনের ছেলে যিনি বর্তমান টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া শান্তিবাগ এলাকায় বসবাস করেন। এদের মধ্যে আল আমিন,আরিফুল ও পলাতক মনির হোসাইনের বাবা আবুল কাসেম ওএমএস এর ডিলার বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আটককৃত খোলা বাজারে বিক্রির ডিলার এর তিনজনকে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে পূবাইল থানা পুলিশ। জব্দ করা হয়েছে নয়ছয়ের তছরুপ করা ৩০০ কেজি আটাসহ নগদ ১ হাজার পঞ্চাশ টাকা, একটি মোবাইল গুদামঘর ভাড়ার চুক্তিপত্র। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে কারাগারে পাঠিয়েছে গ্রেফতার আসামিদের।

জানা গেছে বৃহস্পতিবার পূবাইল থানার এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গরীবের জন্য সূলভ মূল্যে বিক্রি করার খাদ্য অধিদপ্তরের বরাদ্ধকৃত ওএমএস এর ৩’শ কেজি আটাসহ হারুনুর রশিদকে আটক করে পুলিশ। হারুনের দেয়া তথ্য মতে একই দিনে আরও দুজন আসামি আরিফুল ইসলাম রানা ও আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

জানা যায়, অজ্ঞাতনামা কয়েকজন সহ ৪ জনকে আসামি করে পুলিশের সাব-ইন্সপেক্টর হুমায়ুন কবির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে পুলিশ।অবশেষে বৃহস্পতিবার দুপুরে আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়। মনির হোসাইন নামে একজনসহ পলাতক রয়েছে অজ্ঞাতনামা কয়েকজন বলে জানিয়েছে পুলিশ।

পূবাইল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার সংবাদ কে জানান, অনিয়ম দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Don`t copy text!