ঢাকাবুধবার , ১৭ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে শোক দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৭, ২০২২ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পরিষদে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
এ সময় চারাগাছ রোপন, শোক র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

এরপর ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে ইউএনও মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মো. সোহেল মাহমুদ ও অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একই সময়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান, সরকারি বিভিন্ন দপ্তর, প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, দলীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

Don`t copy text!