সাগর চন্দ্র স্বপন, বিশেষ প্রতিনিধি,
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, চাঁদপুর এবং জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।
এসময় উপস্থিত ছিলেন জনাব লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), চাঁদপুর, জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

