ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খুলনানার দাকোপের বাজুয়ার চুনকুড়ি সেতু সহ ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপের বাজুয়ার চুনকুড়ি সেতু সহ ছয় প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার চারশত একাত্তর কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে একহাজার পাঁচশত পচানব্বই কোটি তের লক্ষ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৮৭৬ কোটি ৬২ লাখ ব্যয় করা হবে।
আজ ১৬ আগষ্ট মঙ্গলবার রাজধনীর শেরে বাংলা নগরের এনইসি সম্লেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ মোদন দেওয়া হয়।গণ ভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্তী ড, শামসুল আলম। এসময় উপস্হিত ছিলেন পরিকল্পনা সচিব মামুন-আলরশীদ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সত্যজিৎ কর্মকার,তথ্য ব্যবস্হাপণা বিভাগের সচিচিব ড,শাহনাজ আরেফিন এবং পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মেৎ নাসিমো বেগম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান দৈনিক আলোচিত কন্ঠকে বলেন, বরেন্দ্র অঞ্চলে পানি সংকটের কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। এ জন্য পানি সংরক্ষণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করা হবে। এ ছাড়া ভূ-উপরিস্থ পানির ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, সোনাপুর-কবিরহাট-কোম্পানীগঞ্জ (বসুরহাট-দাগনভুইয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথমানে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫৭ কোটি টাকা। গল্পামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়কের ২৮তম কিলোমিটারে চুনকুড়ি নদীর ওপর চুনকুড়ি সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৪৫ কোটি ৩৩ লাখ টাকা। আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার নদীবন্দর স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫৮ কোটি টাকা। কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৩৬ কোটি ১৫ লাখ টাকা।

বিসিক মুদ্রণ শিল্পনগরী প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি ৮৫ লাখ টাকা। বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪৯ কোটি ৪০ লাখ টাকা।

Don`t copy text!