ঢাকামঙ্গলবার , ১৭ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজিগঞ্জে অধ্যাপক রশিদের মৃত্যুতে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের শোক প্রকাশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৭, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও পৌরসভার দুই দুই বারের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার ১৬ মে সোমবার দিবাগত রাত পৌনে ১টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের মৃত্যুতে হাজীগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন। অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়ে শোক বার্তা দিয়েছেন তিনি।

ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন তার শোকবার্তায় লিখেছেন, আমাদের দীর্ঘ দিনের রাজনৈতিক সঙ্গী হাজীগঞ্জ পৌরসভার দুই বারের মেয়র, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার ভাই আজ আমাদের ছেড়ে চলে গেলেন । আমরা এক বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিকে হারালাম। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও রেখে যাওয়া সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Don`t copy text!