ঢাকাবুধবার , ১৩ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অপরূপা নাট্যগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময় নতুন নির্বাহী অফিসার হুমায়ন রশিদের সাথে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ১৩, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ন রশিদ এর সাথে ১৩ এপ্রিল শুভেচ্ছা বিনিময় করেন সরকারি নিবন্ধন কৃত সংগঠন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক জুয়েল, অর্থ সম্পাদক খোরশেদ আলম পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক কবি ফারজানা মুন্নী প্রমুখ।

শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় টেলিফোনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ন রশিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপজেলা নির্বাহী অফিসার তার পক্ষ থেকেও ধন্যবাদ জানান এবং শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর যেকোনো আয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গত ১১ এপ্রিল শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন মোঃ হুমায়ন রশিদ।
গ্রামের বাড়ি কুমিল্লা বড়ুয়া উপজেলায়।

শুভেচ্ছা বিনিময় শেষে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর প্রকাশিত প্রবাসী ভাবনা বইটি শুভেচ্ছা উপহার হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেয়া হয়।

নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই স্লোগান কে সামনে রেখে ১৯৯৬ সাল থেকে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছে।

Don`t copy text!