ঢাকামঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক জাকির হোসাইনের মৃত্যুতে মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপির শোক প্রকাশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৫, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক চাঁদপুর প্রতিদিনের শাহরাস্তির নিজস্ব প্রতিবেদক সাংবাদিক জাকির হোসাইন খাঁন (৫৮)আর নেই, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি.—- রাজিউন। তিনি শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৮.৫০ মিনিটে ইন্তেকাল করেন ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
এক শোক বার্তায় তিনি সাংবাদিক জাকির হোসাইন এর পরিবার পরিজন, নিকট আত্মীয় স্বজন ও শাহরাস্তি প্রেসক্লাবের সকল সাংবাদিকের কাছে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন সাংবাদিক জাকির হোসাইন কে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।

Don`t copy text!