মোঃ জাকের হোসেন (নোয়াখালী হাতিয়া উপজেলা প্রতিনিধি):
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল হালিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস. রাসেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দুর রহমান রাহান। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. ছাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মঈনউদ্দিন মাহমুদ, সাবেক সভাপতি মেফতাহ উদ্দিন বাকু, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুলায়মান, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ এবং নোয়াখালী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মহসিন আজগর রিয়াজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাসান, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আকরাম হোসেন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. ইউনুস ও সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন ইমন প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ও বক্তারা কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও প্রজ্ঞা কাজে লাগানোর উদাত্ত আহ্বান জানান।

