মোঃ জাকের হোসেন
হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালী হাতিয়ায় কিশোরগঞ্জের প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলো শেখ ওসামা আল জামান ( ২০) । সে তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া গ্রামের চুকু মেম্বার এর ছেলে। একই রফিক উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন শরিফ (১৯) ও আকবর হোসেনের ছেলে মোঃ আমজাদ হোসেন (১৯)।
পুলিশ জানায়, এই গ্রুপটি ওসামার নেতৃত্বে দীর্ঘদিন ধরে অনলাইনে কিশোর গ্যাং সংঘবদ্ধ করার কাজে নিয়োজিত ছিল। তারা ফেসবুক টিকটক এর মাধ্যমে ওএসটি নামক একটি আইডি থেকে বিভিন্ন দেশিয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি করে তা প্রচার করেন। অনেকদিন থেকে তাদের কার্যকলাপ ফলো করে আসছে প্রশাসন। তাতে দেখা যায় এই গ্রূপে ১৯ জন সদস্য রয়েছে। তারা সবাই সমাজের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
হাতিয়া থানা পুলিশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এই গ্রুপটি অনেকদিন থেকে সক্রিয়। তাদের কর্মকাণ্ড ফলো করা হয়েছে অনেক আগ থেকে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে।

