ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে আধুনিক কৃষি বিস্তারে ‘কৃষি উদ্যোক্তা পরিষদ’-এর নবনির্বাচিত কমিটির শুভ সূচনা

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২১, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব উত্তর প্রতিনিধি

​চাঁদপুরের মতলব উত্তরে আধুনিক কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, প্রান্তিক কৃষকদের সেবা প্রদান এবং তরুণ উদ্যোক্তাদের সুসংগঠিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কৃষি উদ্যোক্তা পরিষদ, মতলব উত্তর’। আজ ২০ আগস্ট ২০২৬ ইং উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবনির্বাচিত পরিষদের প্রতিনিধি দল।

​পরিদের সভাপতি মো. আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সালাউদ্দিন খানের নেতৃত্বে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শ্যামল চন্দ্র দাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী—এই তিন প্রশাসনিক কর্মকর্তার সাথে পৃথক বৈঠকে মিলিত হন।

​মতবিনিময়কালে সরকারি কর্মকর্তাবৃন্দ নবগঠিত এই পরিষদের উদ্যোগকে স্বাগত জানান এবং উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।

​সাক্ষাৎকালে সভাপতি মো. আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন খানের সাথে নির্বাহী কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. হেলাল শিকদার, অর্থবিষয়ক সম্পাদক মো. রিয়াদ প্রধান, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন প্রধান, প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সরকার, প্রাণি বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম।

​উল্লেখ্য, ২০২১ সালে পরিষদের প্রাথমিক পথচলা শুরু হলে সংগঠনটি নানামুখী কৃষি সমস্যা সমাধানে প্রশাসনের সাথে কাজ করে আসছে। বর্তমানে পূর্ণাঙ্গ ও সুসংগঠিত কমিটির মাধ্যমে কার্যক্রম আরও বেগবান হয়েছে।

​অবহেলিত ও সম্ভাবনাময় কৃষি খাতকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সমৃদ্ধ করা, তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে মতলব উত্তরকে একটি মডেল কৃষি হাব হিসেবে গড়ে তোলা এই সংগঠনের প্রধান লক্ষ্য।

Don`t copy text!