ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পোরশায় বিজিবির অভিযানে ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম নামে এক জন আটক

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ কাপালির মোড় এলাকায় ঢাকাগামী ‘সোনারতরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়।

১৬ বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

এ সময় বাস থেকে ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং মাদক বহনের অভিযোগে মনিরুল ইসলামকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!