ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ পাওয়ায় ভূরুঙ্গামারীতে ৩ ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ১৫, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং স্যাম্পল ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লাহ ফার্মেসিকে ৩ হাজার টাকা, সেবা ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং জামতলায় সুপার ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ধারায় এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম। এ সময় কুড়িগ্রামের ড্রাগ সুপার হাফিজুর রহমান এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস), ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম বলেন, কো-অপারেশনের প্রসিকিউশন ছিল। ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল। এছাড়া ডাক্তারের ঔষধ ছিলো যা সাধারণ মানুষের নিকট বিক্রি নিষিদ্ধ। এসব অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়েছে।

অভিযানের পর ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করে ফেসবুকে পোস্ট দেন বিসিডিএসের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম। পোস্টে তিনি দোকানে মেয়াদোত্তীর্ণ, নকল, সরকারি ও স্যাম্পল ওষুধ না রাখা এবং ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স হালনাগাদ রাখার আহ্বান জানান। পাশাপাশি নিয়মকানুন মেনে ওষুধের ব্যবসা পরিচালনার অনুরোধ করেন।

Don`t copy text!