ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১১, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি :

​দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

​আজ শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা এলাকা, নারিকেল তলা ও নেভি হাসপাতাল গেট এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন নৌবাহিনীর সদস্যরা। এ সময় পানিবন্দি অসহায় পরিবারগুলোর মাঝে নৌবাহিনীর পক্ষ থেকে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

​মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বন্যাকবলিত মানুষের পাশে থেকে নিয়মিত সহায়তা প্রদান করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Don`t copy text!