ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২৭, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

যীশু সেন, চট্টগ্রাম:

পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা গত ২৪ জুন বুধবার বিকেল ৪টায় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার সভাপতি জানে আলম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক শেখর ঘোষ (আপন) সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি অঞ্জন বড়ুয়া, সহ-সভাপতি তপন কুমার দত্ত, বিলাশ কান্তি দাশ, কনক দাশগুপ্ত ও রনজিত বড়ুয়া, যুগ্ম সম্পাদক আশীষ কুমার বৈদ্য, অর্থ সম্পাদক আশুতোষ বড়ুয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জহির উদ্দীন, কল্যাণ তহবিলের অর্থ সম্পাদক প্রবীর পাল, সমাজকল্যাণ সম্পাদক চিত্ত রঞ্জন দে এবং নির্বাহী সদস্য উর্মি কণা বড়ুয়া, শেলী দাশ, ঝুলন বড়ুয়া, মো. শফিউল আলম, কমল বড়ুয়া, শামসুল আলম, সত্যজিৎ বড়ুয়া, সুমন বড়ুয়া, সুজন চৌধুরী, মাসুক চৌধুরী, রুপন দাশ ও উষা বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষকবান্ধব করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আগামী জুলাই মাসে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিল থেকে ২০২৫ সালের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি ও শিক্ষকদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Don`t copy text!