ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিলের পানিতে ডুবে বকশীগঞ্জে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৯, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

​আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী ওই ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন শিশুটির মা লামিয়া আক্তার। রান্নার কাজে তিনি ব্যস্ত থাকায় সবার অজান্তেই বাড়ির আঙিনা থেকে পাশে থাকা সিংগিডোবা বিলে পড়ে যায় শিশু মোহাম্মদ আলী। কিছুক্ষণ পর তাকে বাড়ির কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বিলের কিনারা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

​বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবরটি তারা পেয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Don`t copy text!