ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলায় বিভিন্ন জায়গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-০৬,

প্রতিবেদক
admin
মে ৭, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর

চাঁদপুর পুলিশ সুপারুের দিকনির্দেশনায় চাঁদপুর জেলার বিভিন্ন থানা পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
শাহরাস্তি মডেল থানা (তাং: ০৪/০৫/২০২৬)
জনাব মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এএসআই (নিঃ) মো. বাবুল হোসেন ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার দোয়াভাংগা গেইটস্থ চাঁদপুর-কুমিল্লা সড়কের সিএনজি স্টেশনের উত্তর পাশে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মেহেরাজ (৩২)-এর নিকট হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
হাইমচর থানা (তাং: ০৩/০৫/২০২৬)
মোহাম্মদ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ, হাইমচর থানার সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস সঙ্গীয় ফোর্সসহ হাইমচর থানাধীন পূর্ব চরকৃষ্ণপুরস্থ বর্ডারপুল হতে জনতা বাজারগামী ভাইয়া ব্রিক ফিল্ডের সামনে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে তারেক হাসান (২১)-এর নিকট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানা (তাং: ০৪/০৫/২০২৬)
জনাব ফয়েজ আহম্মেদ, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক ও এসআই (নিঃ) মোঃ আল-আমিনের নেতৃত্বে ওয়্যারল্যাছ বাজার সংলগ্ন ১৩ নং ওয়ার্ডস্থ ফরিদগঞ্জ রোডে আবির হোন্ডা শোরুমের সামনে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে আল-আমিন মোল্লা (৩২)-এর নিকট হতে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই থানার এসআই (নিঃ) মোঃ মামুন উর রশিদের নেতৃত্বে ১০ নং ওয়ার্ডের প্রতাপসাহা রোডস্থ আরব ম্যানসনের সামনে পরিচালিত পৃথক অভিযানে মোঃ সোহাগ বেপারী (২৯)-এর নিকট হতে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ফরিদগঞ্জ থানা (তাং: ০৩-০৪/০৫/২০২৬)
মোহাম্মদ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানার সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ ০৩/০৫/২০২৬ তারিখ কাছিয়ারা সাকিনস্থ ফরিদগঞ্জ বাজারে মেসার্স নয়ন ব্রাদার্সের সামনে অভিযান পরিচালনা করে মোঃ নাজমুল প্রঃ মুন্না (২৫)-এর নিকট হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। পরবর্তীতে ০৪/০৫/২০২৬ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় থানাধীন হাঁসা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরিফ মাহমুদ (২০)-এর নিকট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!