ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

​শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন কমিটি গঠন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৫, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার শেরপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শেরপুরস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

​কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও পর্যালোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. খাইরুজ্জামান। অনুষ্ঠান শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আজিজুর রহমান সুমন

​অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ওবায়দুর রহমান, যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, সদস্য রজব আলী, মিজানুর রহমান, আব্দুর রহমানসহ সাধারণ সদস্যবৃন্দ।

​কমিটি গঠনকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে মো. তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম, আনিসুর, দেলোয়ার, উত্তম, জয়দেব, শামীম, আসাদুজ্জামান বুদ্ধি, শেখ ফরিদ, আইনুল হক বাবু, সুজন, জুলফিকার ভুট্টোসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক মুক্তিযোদ্ধা সন্তান উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। নবগঠিত এই কমিটি শেরপুর উপজেলায় মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষা এবং তাঁদের সন্তানদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।”

​অনুষ্ঠান শেষে সকলের সম্মতিক্রমে মো. হারুন অর রশিদকে আহ্বায়ক, আলহাজ মো. রনজু সরকারকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আব্দুর রউফ রঞ্জুকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী ও গতিশীল কমিটি ঘোষণা করা হয়।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মো. কামরুজ্জামান স্বপন, এম.এম. শাজেদুল আলম শাজু, মো. সরোয়ার হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. লিটন হক, মো. মনিরুজ্জামান প্লাবন, মো. আবু সুফিয়ান ও মোছা. জান্নাত রুমী। উপস্থিত সকল সদস্য করতালির মাধ্যমে এই নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

Don`t copy text!