ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুটবল টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষের মধ্যে ঐক্য ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৫, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, একটি সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার বিকাশ অপরিহার্য। খেলাধুলা কেবল প্রতিযোগিতার বিষয় নয়; এটি মানুষের চরিত্র গঠন, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেম জাগ্রত করার একটি শক্তিশালী মাধ্যম। আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই।

​তিনি আরও বলেন, ‘একটি ফুটবল টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষের মধ্যে ঐক্য, বন্ধুত্ব এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।’

​গত ৩ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা (খুলনা-৪)’ উপলক্ষে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম ও এনামুল হক সজল।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন।

​উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবীরের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

​এছাড়া বিএনপি নেতা মো. আজিজুর রহমান গাউস, মো. বিল্লাল হোসেন, মো. মিল্টন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মো. আবুল হোসেন বাবু মোল্যা; জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন; জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ও ইমতিয়াজ সুজন; যুবদল নেতা মো. গোলাম মোস্তফা ভুট্টো; জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা; ইউনিয়ন বিএনপি নেতা এসকে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মো. মোবাশ্বার আলম, মো. আবুল বাশার ও এস এম এমদাদুল হক; স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহাগ মুন্সী ও শামীম আহমেদ রমিজ; কৃষকদল নেতা মো. রাজু চৌধুরী ও মো. সাবু মোল্যা; এবং ছাত্রদল নেতা মো. সাব্বির আহমেদ টগর, আব্দুল্যাহ শেখ, আল আমিন সিকদার, ইশান মোল্যা, রাব্বি শেখ ও মৃদুল বিশ্বাসসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

Don`t copy text!