ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর হাতিয়ায় নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা সদরের আম্বিয়া কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়।

​জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) সহযোগিতায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং অ্যাকশন এইড বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।

​কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, ইউএনএফপি-এর ইমার্জেন্সি কর্মকর্তা শামসাদ খান এবং ‘প্রাণ’-এর কর্মসূচি সমন্বয়কারী উম্মে সালমা পপি।

​অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রের শতাধিক সদস্য ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​কর্মশালায় বক্তারা বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে তীব্র তাপদাহ ও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা দিচ্ছে। বিশেষ করে হাতিয়াসহ উপকূলীয় এলাকায় এর প্রভাব অনেক বেশি। এমন প্রতিকূল আবহাওয়ায় নারীরা দ্বিগুণ ঝুঁকির মুখে পড়ছেন। একদিকে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে পারিবারিক ও সামাজিক সহিংসতার আশঙ্কা তৈরি হচ্ছে।” এই পরিস্থিতি মোকাবিলায় নারীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

​তাপদাহ মোকাবিলায় বক্তারা পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিশ্রাম, হালকা ও আরামদায়ক পোশাক ব্যবহার এবং কাজের সময়সূচি পরিবর্তনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পরামর্শ দেন।

​কর্মশালা শেষে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রগুলোকে আরও গতিশীল করতে ১৫টি কেন্দ্রের প্রতিটিতে একটি করে হোয়াইটবোর্ড, দুটি করে বিছানা, রেজিস্টার খাতা ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে মাতৃকেন্দ্রগুলো নারীদের দক্ষতা উন্নয়ন, সহিংসতা রোধ ও নারী ক্ষমতায়নে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।

Don`t copy text!