ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযান: দুই আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ‘মফুইল্ল্যা’ আটক

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৭, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মো. জাকের হোসেন, হাতিয়া উপজেলা প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্রসহ মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ।

​শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক মহিবুল্লাহ ওই এলাকারই বাসিন্দা।

​কোস্ট গার্ড স্টেশন হাতিয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল মধ্য মাইজচরা এলাকায় অভিযান চালায়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এবং চারটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা চলমান। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

Don`t copy text!