মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে শত কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার হাইতকান্দি ইউনিয়নের উত্তর বালিয়াদী সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে এই গীতা পাঠ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মিরসরাই উপজেলাধীন হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
শত কণ্ঠে গীতা পাঠ উদযাপন পরিষদের আহ্বায়ক নিতাই দাস জানান, গীতা পাঠ অনুষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সংগীত ও নৃত্যের মাধ্যমে সূচনা হবে। এরপর শত কণ্ঠে গীতা পাঠ, অতিথিদের সংবর্ধনা ও ধর্মীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

