বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার শালফা ও রাজবাড়ী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—তৃতীয় লিঙ্গের মো. রায়হান আলী (১৯), পিতা: মো. রিপন আলী, সাং- রাজবাড়ী এবং মো. রিপন (৩৪), পিতা: মো. গোলাপ মণ্ডল, সাং- বোয়ালকান্দি, শেরপুর।
আজ সোমবার (১৩ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার শালফা ও রাজবাড়ী এলাকা থেকে ১ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

