ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে শীত শেষে কম্বল বিতরণে অনিয়ম; ইউএনওর কাছে ইউপি সদস্যের অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৩, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
শীত মৌসুম শেষ হয়ে গরম পড়লেও বগুড়ার শেরপুর উপজেলার ৫ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র (কম্বল) বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রবিবার (১২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
**অভিযোগের বিবরণ:**
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত কম্বল যথাসময়ে প্রকৃত অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়নি। শীত চলে যাওয়ার পর কম্বল বিতরণে এমন বিলম্বকে রহস্যজনক বলে দাবি করা হয়েছে। এছাড়া বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং স্বজনপ্রীতির অভিযোগও তুলেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য।
**ইউপি চেয়ারম্যানের বক্তব্য:**
অনিয়মের অভিযোগ অস্বীকার করে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম বলেন, “ইউপি সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বিলম্ব হওয়ায় বিতরণ প্রক্রিয়া কিছুটা পিছিয়েছে। দ্রুতই সুবিধাবভোগীদের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করা হবে।”
**প্রশাসনের প্রতিক্রিয়া:**
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জাব্বারও বিলম্বের জন্য ইউপি সদস্যদের ওপর দায় চাপিয়ে বলেন, “ইউপি সদস্যদের কারণেই বিতরণ প্রক্রিয়া আটকে ছিল। আমরা দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেব।”
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন:”অভিযোগটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বরাদ্দকৃত কম্বল যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হকদারদের কাছে পৌঁছায়, সেজন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”

Don`t copy text!