হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জরুরি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে যাত্রা শুরু করেছে ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’। প্রতিষ্ঠানটি দিন-রাত ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ এবং হাসপাতালে যাতায়াতে অক্ষম রোগীদের জন্য হোম ডেলিভারি সেবা চালু করেছে।
নতুন এই সেবার আওতায় হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের রোগীরা যেকোনো সময় প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন। এছাড়া শ্বাসকষ্টসহ বিভিন্ন অসুস্থ রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সেবা সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভৌগোলিক কারণে দ্বীপাঞ্চলে জরুরি চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় দুরূহ হয়ে পড়ে। বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য তাৎক্ষণিক অক্সিজেন সরবরাহ জীবন রক্ষাকারী হিসেবে কাজ করে। এ বাস্তবতাকে গুরুত্ব দিয়েই প্রতিষ্ঠানটি এমন মানবিক উদ্যোগ নিয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করলেই দ্রুত সেবা পৌঁছে দেওয়া হবে। সেবার মান নিশ্চিত করতে একদল প্রশিক্ষিত জনবল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। এই উদ্যোগের ফলে হাতিয়ার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুর রব জুয়েল বলেন:
“মূলত দ্বীপাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চেষ্টা করছি দ্রুত ও মানসম্মত সেবা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে।”
জরুরি প্রয়োজনে যোগাযোগের ঠিকানা:
* পরিচালক: মোঃ আব্দুর রব (জুয়েল)
* মোবাইল: 01780-154410, 01601-154410
* অবস্থান: শহীদ সুপার মার্কেট (মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে), ওছখালী, হাতিয়া, নোয়াখালী।

