ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ময়মনসিংহে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মীরা, উপ-পরিচালক জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
সভায় জেলা পর্যায়ে গঠিত ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে গঠিত ডেঙ্গু প্রতিরোধ উপকমিটির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং জনসচেতনতা ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তিনি আসন্ন মৌসুমকে সামনে রেখে সকলকে সতর্ক থাকার এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন তার বক্তব্যে জানান, ওয়ার্ড পর্যায়ে গঠিত উপকমিটিগুলোর মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করা হবে এবং মশার প্রজননস্থল ধ্বংসে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না।
উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা পরিষ্কার-পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Don`t copy text!