ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদাকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান বিএনপি নেতা ফখরুল ইসলাম বুলু

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন ইসলাম রাফিত, তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনা জেলার ৫নং তেরখাদা ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন “মডেল ইউনিয়ন” হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবহেলিত ও পিছিয়ে থাকা তেরখাদার চিত্র বদলে দিতে চান তিনি।
তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জনাব চৌধুরী ফখরুল ইসলাম বুলু (এমএ) সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে তার এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “আমার প্রধান লক্ষ্য ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সুষম সেবা নিশ্চিত করা। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়ন করে তেরখাদাকে শহরের আদলে সাজাতে চাই।”
চৌধুরী ফখরুল ইসলাম বুলু এলাকার একজন পরোপকারী ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি তেরখাদার ঐতিহ্যবাহী চিত্রা মহিলা ডিগ্রী কলেজের লাইব্রেরি শিক্ষক হিসেবে কর্মরত। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার নেতৃত্বের সূচনা। এরপর তিনি উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন।
রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও তার বর্ণাঢ্য পদচারণা রয়েছে। তিনি শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাধিকবার নির্বাচিত সদস্য, শতদল মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এবং ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার পিতা মরহুম আলহাজ্ব জালাল উদ্দিন চৌধুরী ছিলেন এলাকার একজন প্রথিতযশা শিক্ষক ও বরণ্য সমাজসেবক। পিতার আদর্শ লালন করেই বুলু দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি আমার বাকি জীবনটা জনগণের সেবায় উৎসর্গ করতে চাই। আমার স্বপ্ন, তেরখাদার শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হবে। এই লক্ষ্য বাস্তবায়নে আমি তেরখাদা ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয়দের মতে, চৌধুরী ফখরুল ইসলাম বুলুর মতো একজন অভিজ্ঞ ও জনবান্ধব ব্যক্তির বলিষ্ঠ নেতৃত্ব তেরখাদা ইউনিয়নকে একটি অনুসরণযোগ্য ও উন্নত জনপদে রূপান্তর করতে কার্যকর ভূমিকা রাখবে।

Don`t copy text!