ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরর ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৩১, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে শরীফ হোসেন নামের (৩৭)সাবেক এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
জানাগেছে, রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টামটা গ্রামের রৌশন আলী পাটওয়ারী বাড়ির আবদুল লতিফের ছোট ছেলে শরীফ হোসেন মঙ্গলবার ৩১ মার্চ ভোররাতে নিজ রাড়িতে সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণে শরীফ আত্মহত্যা করতে পারে।
সে রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান,দীর্ঘদিন থেকে শরীফ মানসিক প্রতিবন্ধী ছিল,এর আগেও রমজান মাসে শরীফ একবার আত্মহত্যার চেষ্টা চালায়। ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে ।

 

Don`t copy text!