ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টংগীবাড়ী হিমাগারের চুরি করতে এসে মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

 

জহিরুল ইসলাম, টঙ্গীবাড়ী মুন্সিগঞ্জ প্রতিনিধি

 

টংগিবাড়ী উপজেলায় একটি কোল্ড স্টোরেজে চুরি করতে এসে জনগণের হাতে ধরা পড়ার ভয়ে পালানোর সময় ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম স্বপন আলী (৪৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নসিনপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে টংগিবাড়ী থানাধীন বেতকা ইউনিয়নের দ্বিপাড়া এলাকায় অবস্থিত হোসেন কোল্ড স্টোরেজে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বপন আলী। এ সময় তিনি কোল্ড স্টোরেজের মেশিন রুমে থাকা মোটা বৈদ্যুতিক কেবল কেটে বাইরে বের করার চেষ্টা করেন।
ঘটনাটি টের পেয়ে কোল্ড স্টোরেজের নৈশপ্রহরী মো. সাইদুল ইসলাম (৩৫) চোর চোর বলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে কোল্ড স্টোরেজে কর্মরত অন্যান্য স্টাফ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে স্বপন আলীকে ধরার চেষ্টা করে।
জনতার হাতে ধরা পড়ার ভয়ে স্বপন আলী পালানোর উদ্দেশ্যে মেশিন রুমের ছাদে উঠে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্টাফরা মেশিন রুম ঘেরাও করলে তিনি মূল ভবনের ছাদে ওঠার চেষ্টা করেন। এ সময় চারতলা সমান উচ্চতার ছাদের কানিস ভেঙে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ টংগিবাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।
টংগিবাড়ী থানা পুলিশ জানায়, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

 

Don`t copy text!