ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ভুক্তভুগী পরিবারকে হুমকি

প্রতিবেদক
majedur
মার্চ ২, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

লক্ষ্মীপুর,সংবাদদাতা:

লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রী মিতা দাসকে(১০) ধর্ষণের অভিযোগ উঠছে বখাটে রহমত উল্যার বিরুদ্ধে। ভুক্তভুগী পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি বিভিন্নভাবে তাঁদের হুমকি দিচ্ছেন। এতে তাঁরা আতঙ্কে আছেন। ঘটনাটি গত ১ মার্চ বিকালে ভিকটিমের বাড়িতে ঘটে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত রহমত উল্যা লক্ষ্মীপুর পৌর এলাকার বাসিন্দা। তুনি পৌর জামায়াতের আমির রেদোয়ান উল্যার ছোট ভাই ও পৌর মেয়রের আত্মীয়।।

ভিকটিমের মা জানায়, তার অতান্ত গরীব। তারউপর স্বামী কঠিন রোগে আক্রান্ত। তাদের একমাত্র মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। অভিযুক্ত রহমত উল্যা প্রায় সময়ই পার্শ্ববর্তী তার বোনের বাড়িতে আসতো। ঘটনার দিন বিকালে মেয়েকে ঘরে রেখে তিনি অসুস্থ স্বামীকে নিয়ে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান। এসুযোগে মেয়েকে একা পেয়ে ঘরে ডুকে জোর করে ধর্ষন করে রহমত উল্যা। যাওয়ার সময় ঘটনাটি কাউকে না বলার জন্য মেয়েকে হুমকি ধমকি দিয়ে যায়। ঘটনা জানাজানি হলে সে সবাইকে হত্যা করবে বলেও জানায়। পরে সন্ধ্যায় যখন বাড়ি আসি তখন মেয়েটি কাঁদতে কাঁদতে সব কিছু বলে। তারা এখন কি করবো বুঝতে পারছে না। মেয়ের চিকিৎসা এবং মামলা করারমত টাকাও তাদের নাই। তাদের অনেক প্রভাব রয়েছে। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমরা আতঙ্কে আছি। আমরা নিরীহ মানুষ। আমি আমার মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের ন্যায়বিচার চাই।’

Don`t copy text!