ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সদ্য প্রয়াত সাংবাদিক সালাউদ্দিন ও হানিফ মিয়ার স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে সদ্য প্রয়াত ৭১ টিভির রিয়াদ প্রতিনিধি সাংবাদিক সালাউদ্দিন ও চ্যানেল আই এর ক্যামেরাপার্সন মোঃ হানিফ মিয়ার স্মরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে স্থানীয় ডায়না রেস্টুরেন্টের অডোটরিয়ামে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম প্রসাফ। সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আর টিভির সৌদি আরব ব্যূরোচীফ মোঃ আবুল বশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন দ্যা ডেইলি মর্নিং গ্লোরীর সৌদি আরব রিয়াদ প্রতিনিধি ও চ্যানেল ২৪ এর এক্স সৌদি আরব প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন, যমুনা টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি সেলিম উদ্দিন, বাংলা টিভির রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন, নিউজ টুয়েন্টিফোর এর রিয়াদ প্রতিনিধি রুস্তম খাঁন, পল্লী টিভির রিয়াদ প্রতিনিধি শাহজাহান সোহাগ, দৈনিক নতুন সময়ের রিয়াদ প্রতিনিধি মিজানুর রহমান, রাজনীতিবীদ বাবুল দাস, ব্যবসায়ী এনামুল হক ভূঁইয়া, পল্লীটিভির সত্ত্বাধিকারী কামরুজ্জামান কাজলসহ প্রমুখ। এসময় সদ্য প্রয়াত সাংবাদিক সালাউদ্দীন ও মোঃ হানিফ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Don`t copy text!