ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন তাঁতীলীগের নেতা সাইদ

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

 

সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সাভার থানা তাঁতীলীগের সভাপতি মোঃ আবু সাইদ সকলের দোয়া কামনা করেছেন। তিনি তার বিবৃতিতে জানিয়েছেন, সাভার দীর্ঘদিন ধরে থানা তাঁতীলীগের সভাপতি পদে দায়িত্ব পালণ করছি। আপন স্বার্থ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ লালণ করে সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। রাজনীতি মানেই শুধু পদবী দখল করে ক্ষমতাবান হওয়া নয়। রাজনীতি করতে হলে প্রথমেই সাধারণ মানুষের কাছাকাছি যেতে হবে।

রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি ২বার ভাবব না। বন্ধুবন্ধু শেখ মুজিবের জীবনী থেকেই শিক্ষা নিয়েছিলাম রাজনীতি করতে হলে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকেই রাজনীতি করতে হবে। রাজনীতি ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি সাভার উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। সাভার উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদনে উৎসাহিত করতে চাই। এ জন্য চাই দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালবাসা।

উল্লেখ্য, আসন্ন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তথা সাভার থানা তাঁতীলীগের সভাপতি মোঃ আবু সাইদ সর্বপ্রথম বাবার হাত ধরে আওয়ামীলীগের নিযুক্ত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Don`t copy text!