সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
আজকের উদ্যোগ, আগামীর সম্ভাবনা, নারীর হাতে উন্নয়নের ঠিকানা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও উদ্যোক্তা ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে ফেনীর ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার- ২০২৬ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ) দিনব্যাপী অনুষ্ঠানে অত্র বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তারিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হয়ে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মাহবুবুল করিম।
প্রধান অতিথির বক্তব্য মাহবুবুল করিম বলেন নারীরা এখন আর পিছিয়ে নেই। নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যার ফলশ্রুতিতে বর্তমানে সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানেই নারীরা গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন। নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাতে এবং নিজেদের তৈরি পণ্যের প্রসার ঘটাতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় আগত অতিথিবৃন্দ ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জেরিন তাসনিল ও নবম শ্রেণির নাবিহা আফশ্রিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারহানা পৃথা, মেঘনা গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মো. কাজী মহিউদ্দিন, উপজেলা বিএনপি আহবায়ক নুর আহম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আবদুল কাদের জীলানী।
স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আফছার।
এবারের মেলায় প্রায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীর ২৬ জন নারী উদ্যোক্তার ১৩টি স্টল বসেছে। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আয়োজক কমিটি জানান
শেষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় ও অভিভাবকদের উপস্থিতিতে মনোজ্ঞ পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিবৃন্দ।

