ঢাকামঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদরে লিখে দেওয়া জমির দাগ নম্বর ভুল হওয়ায় ছেলের দায়ের কোপে জয়নুদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ছেলে আ. মতিন (৩৫) পলাতক।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়নুদ্দিন ওই এলাকার বাসিন্দা। পলাতক আ. মতিন নিহতের প্রথম স্ত্রীর সন্তান।

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোরে জয়নুদ্দিন ধানক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় আ. মতিন পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান।

 

পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Don`t copy text!