ঢাকামঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকান গুলোতে উপচে পড়া ভিড়

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বাংলাদেশের সকল ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। বাহারি ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ফুলের দোকান গুলোতে ভিড় করছেন উড়তি বয়সের যুবক যুবতীরা। কেউ ফুল কিনছেন প্রেমিক প্রেমিকার জন্য কেউবা সন্তান বা বাবা মায়ের জন্য।

এ দুই দিনে প্রায় লাখ টাকার ফুল বিক্রি করবেন এমনটাই আশা ব্যবসায়ী ও বাগান মালিকদের।

জেলার বিভিন্ন উপজেলার বাজার ও বিভিন্ন এলাকার গ্রামগঞ্জের প্রধান সড়কের মোড়গুলোতে ফুলের দোকান নিয়ে বসেছেন মৌসুমী ফুল ব্যবসায়ীরা।

কয়েক বছর আগেও ফুলের এমন কদর ছিল না। সময় পাল্টানোর সাথে সাথে এখন সর্বত্রই ফুলের কদর বেড়েছে। ব্যবসায়ীরা লাল গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, কসমস, ডালিয়া, টিউলিপ, ঝুমকা লতা, গাজানিয়া, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়ে বসেছেন। দিবসটি উপলক্ষে ফুল বিক্রিও হচ্ছে প্রচুর।

Don`t copy text!