ঢাকামঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ হল কেয়া-জামশেদের ‘কথা দিলাম’এর ট্রেলার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩১, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (৩০ জানুয়ারি) প্রকাশ পেল কেয়া-জামশেদের নতুন চলচ্চিত্র ‘‘কথা দিলাম’ এর ট্রেলার। ট্রেলারটি এখন বিডি২৯ মাল্টিমাডিয়া ইউটিউবে পাওয়া যাচ্ছে। বিডি২৯মাল্টিমিডিয়ার টিম পুরোদমে ‘‘কথা দিলাম’ এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে। ‘কথা দিলাম’ সিনেমার পোস্টারও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে।

জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এ সিনেমার মাধ্যমে এবারই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন কেয়া ও জামশেদ।

গ্রামীণ পটভূমিতে নির্মিত এই ছবিটি ট্রেলার মুক্তির পর থেকেই ইতিবাচক মন্তব্য পাচ্ছেন ।

নির্মাতা রকিবুল আলম রাকিব জানান, একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বই দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তবে বর্তমানে এ ধরনের সিনেমা তেমন একটা নির্মিত হচ্ছে না। কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।

‘কথা দিলাম’ সিনেমার বিভিন্ন চরিত্রে কেয়া-জামশেদ ছাড়া আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

সিনেমায় পাঁচটি গান রয়েছে। সবগুলো গানই লিখেছেন সিনেমাটির প্রযোজক জসিম উদ্দিন আকাশ। গানগুলোতে কন্ঠ দিয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।

ট্রেলারের লিংকসহ:https://youtube.com/watch?v=couOLRoz5oU&feature=share

Don`t copy text!