ঢাকাবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জমকালো আয়োজনে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৮, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে জমকালো আয়োজনে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি উদযাপন হয়েছে।

১৮ জানুয়ারি বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী।

এসময় তিনি বলেন,বেসরকারি টেলিভিশনের মধ্যে এশিয়ান টিভি খুব অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এশিয়ান টিভি তাদের দক্ষতা নিয়ে এগিয়ে যাবে।বর্তমান সরকার সাংবাদিকদের কল্যানে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে শেখ হাসিনা সরকারের ব্যাপক ভূমিকা রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরী করছে। প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ হিসেবে রুপান্তরিত করার পর এখন স্মার্ট বাংলাদেশ গড়ার মিশনে নেমেছে জননেত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল বাংলাদেশের মতো সকলকে সহযোগিতা করতে হবে।
আলোচনা সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচ এম আহসান উল্ল্যাহ সভাপতিত্বে ও এশিয়ান টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি,হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী,চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি
রহিম বাদশা,সাধারন সম্পাদক আল ইমরান শোভন,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক কাদের পলাশ।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে ছিলেন এশিয়ান টিভির প্রতিনিধি ফাহিম শাহরিন কৌশিক,জাহিদুল ইসলাম,শাহারাস্তি প্রতিনিধি জামাল হোসেন।

Don`t copy text!