ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৪, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

আজ থেকে দুই সহস্রধিক বছর আগে জেরুজালেমের
কাছাকাছি বেথলেহেম নগরীর এক গোয়াল ঘরে জন্মে ছিলেন খ্রস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। ৩০ বছরের স্বপ্নস্হায়ী জীবনে তিনি মানুষকে শুনিয়েছেন
শান্তির বানী,ভালোবাসার কথা।বড়দিন উপলক্ষে সবাইকে শুভেজ্ঝা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য,আইন ও বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস্য এ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।

ঝর্ণা বলেন,, শুভ বড়দিন, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের শুভ জন্মদিন। হিংসা ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন যিশু খ্রিষ্ট। সংযম ও পরম সহিষ্ণুতায় মানুষের হৃদয় জয় করেছেন। বলে গেছেন সাম্যের কথা। শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন, যা আজও তার অনুসারীদের অনুপ্রাণিত করে।

এমপি ঝর্ণা আরো বলেন, এই দিনে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নির্দশন দৃশ্যমান হয় শুভ বড়দিনে। আমি বিশ্বাস করি, শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে। সবার জন্য শুভ কামনা।

Don`t copy text!