সারাদেশে যেভাবে অগ্নিকান্ড শুরু হয়েছে তা থেকে সতর্ক থাকতে বলেছেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী।
গতকাল সকালে নিজ কার্যালয়ে সকলের উদ্যেশ্যে তিনি একথা বলেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রিয় শাহরাস্তিবাসী- আপনারা এতোটা সতর্কতা অবলম্বন করুন যাতে আপনার সন্তান ও সম্পদ রক্ষা করতে পারেন। বিদ্যুৎ ব্যবহারে আপনার ঘরের লাইন, প্রতিটি পয়েন্টের সুইচ, আউট কানেকশন, মিটার ও মটর লাইন চেক করুন। যদি মনে হয় কোন সমস্যা আছে তাহলে জরুরী ভিত্তিতে বৈদ্যুতিক মিস্ত্রী দ্বারা মেরামত বা পরিবর্তন করে নিন।
অপ্রয়োজনীয় আগুন থেকে
শিশুদের নাগালের বাইরে রাখুন। রান্না শেষে আপনার চুলার আগুন নেভাতে ভুল করবেন না। রান্না ঘরে রাখা লাকড়ী চুলা থেকে দূরত্ব বজায়ে রাখবেন। গ্যাস সিলিন্ডার ও চুলা যত্ন সহকারে ব্যবহার করবেন এবং ব্যবহার শেষে চুলা নিভিয়ে আবারও দেখবেন চুলা নিভেছে কিনা।
খড়ের গাদা ঘরের পাশে থাকলে হয়তো সরিয়ে নেন নয়তো সতর্কতায় থাকুন। কোন কারনে বাড়ির কারও ঘরে আগুন লাগলে তাৎক্ষণিক পানি সরবরাহসহ সার্বিক সহযোগিতা করতে এগিয়ে আসবেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রয়োজনীয় মোবাইল নাম্বার গুলো সংগ্রহে রাখুন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকান্ডে অংশ গ্রহন করতে যাতায়াতের পথ উন্মুক্ত রাখুন। অগ্নিকান্ড চলাকালে আপনার শিশুদের নিরাপদ দূরত্বে রাখুন। নিন্মের নাম্বার গুলো নিজেদের সংরক্ষনে রাখুন এবং প্রয়োজনে এসকল নাম্বারে কল করার উদাত্ত আহ্বান জানান তিনি-
ফায়ার সার্ভিসঃ 01739-465126
ইউএনও-শাহরাস্তিঃ 01730- 067068
ইউএইচও-শাহরাস্তিঃ 01711- 369304
অফিসার ইনচার্জঃ 01320- 116075

