শাহরাস্তি- হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন সকাল ১১ টায় উপলতা উচ্চ বিদ্যালয় এর অনুষ্ঠানে স্হানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, যে কোন এলাকার চেয়ে শাহরাস্তি অনেক উন্নত। হযরত শাহরাস্তি (রঃ) পূর্ণ ভূমি শাহরাস্তির উন্নয়ন সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের সহযোগীতার জন্য আমরা কাজ করতে পেরেছি।আমার দিনরাত কাটে মানুষের কল্যাণের জন্য।আমার সংসার হলেন আপনারা।আগামী প্রজন্ম যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ করছি। আগামীতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের কথা শুনে এলাকার উন্নয়নে কাজ করবো।আল্লাহ আমাকে শক্তি দাও যাতে রসুলের উম্মত হয়ে মানব কল্যাণে কাজ করে যেতে পারি।তিনি আরো বলেন মানবতার কল্যাণে ও ধর্মীয় অনুশাসনে জীবনের বাকিটা সময় পার করতে চাই।
মানুষের জীবনের কোন দাম নেই, আপনার সম্পদ মানব কল্যাণে ব্যায় করুন। মানব কল্যাণে যা কিছু করে যাবেন তাই থাকবে। সবাই কে রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত রসুলের আদর্শ অনুসরণ করে মানব কল্যাণে সকল কাজ করে যাবো।
শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্হানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরুক্ত কথা গুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি পৌর মেয়র হাজী আঃ লতিফের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার
হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃমোস্তফা কামাল মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, ডাঃ খোরশেদ আলম, বিশিষ্ট শিল্পপতি মোঃ মকবুল আহমেদ আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, মশিউর রহমান শাহীন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল উল ইসলাম জুয়েল,প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাসুদ রানা।অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।

