ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছেংগারচর পৌর নির্বাচনে সর্বকনিষ্ঠ কাউন্সিলর প্রার্থী হতে চান জাহিদ সরকার

প্রতিবেদক
admin
জুন ৩, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

মতলব উত্তর প্রতিনিধি:আসন্ন ছেংগারচর পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হতে চান জাহিদ সরকার। পৌর নির্বাচনে সর্বকনিষ্ঠ কাউন্সিলর প্রার্থী হয়ে ৭ নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।

ছোটমরাধন গ্রামের সরকার বাড়িতে জাহিদ এর জন্ম। তার পিতা মোঃ শফিউল্লাহ সরকার। ছেংগারচর পৌরসভার সাবেক পৌর-মেয়র মরহুম বিল্লাল হোসেন সরকার এর ভাতিজা সম্পর্ক। তিনি বর্তমানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সংগ্রামী ছাত্রলীগনেতা ও বিএনসিসি দলকমান্ডার। আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও মতামতের ভিত্তিতে ছেংগারচর পৌরসভার ৭ নং ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি।

আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জাহিদ সরকার । সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জাহিদ সরকার জানান, এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করতে চাই।

জাহিদ বলেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি। সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। এই ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই

Don`t copy text!