ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

বদলী করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলামকে। তার স্থানে নতুন দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) ডিআইজি মো. মাহবুব আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- জননিরাপত্তা বিভাগের ২৫ এপ্রিল স্মারকের আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৮ মে স্মারকের পরিপ্রেক্ষিতে বিসিএস পুলিশ ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদ্বয়কে বর্ণিত পদে বদলি ও পদায়ন করা হলো। এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বর্তমান কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটেলিনের (এপিবিএন) ডিআইজি এবং এপিবিএনের ডিআইজি মো. মাহবুব আলমকে জিএমপির কমিশনারের দায়িত্ব দেয়া হলো।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মাহবুব আলমের বাড়ি কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশে যোগদেন। এপিবিএনের ডিআইজি পদে দায়িত্ব পালনের আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন। গত বছরের মে মাসে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর তাকে এপিবিএনের ডিআইজি করা হয়।
চাকরিজীবনে তিনি ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি), টাঙ্গাইলের পুলিশ সুপার এবং বিদেশ মিশনসহ গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুইবার ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ এবং একবার ‘বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম’ পান।

Don`t copy text!