ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাগমারা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা-DBO-news

প্রতিবেদক
admin
মে ৩১, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

রাজশাহীর বাগমারা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখার সভাপতি মহসিন আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম। বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবুর সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক রিপন ও সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ চৌধুরী, বাগমারা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আফসার আলী, জাহাঙ্গীর আলম, সামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, আব্দুল মালেক সরদার, অর্থ সম্পাদক প্রফেসর জালাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমরান আলী।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য বিপুল কুমার দাস, শুভডাঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গোয়ালকান্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বুরহান উদ্দিন, গণিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাবুল হোসেন ও সাধারণ সম্পাদক শামীম মৃধা সহ বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে নৌকা প্রতীকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে কৃষক লীগ বাগমারা উপজেলা শাখা সবসময় কাজ করছে বলে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

Don`t copy text!