ঢাকামঙ্গলবার , ৩০ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বসত ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট-DBO-news

প্রতিবেদক
admin
মে ৩০, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের কৌখালী বাজারে তারেক সিকদারের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা ।৩০..০৫.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুলতান মুহরির নির্দেশে তার ছেলে কবির, সাইদুল ও ভাইর ছেলে বাচ্চুর নেতৃত্বে ৫০-৬০ মটর সাইকেলযোগে ১০০-১৫০ ভাড়াটে সন্ত্রাসীরা এসে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ ১ লাখ টাকা নিয়ে যায় এবং ফ্রিজ ও টিভিসহ ব্যবসা প্রতিষ্ঠানে ৫-৬ লাখ টাকার মালামাল ভাংচুর করে। এছাড়াও হামলাকারীরা একটি অটোগাড়ির গ্রেজ ও দুটি বসত ঘরে হামলা করে দরজা, জানালা কুপিয়ে ক্ষতবিক্ষত করে। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে সুলতান মুহরী বলেন,‘ হামলার সাথে আমরা জড়িত না। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তারা নিজেরাই হামলা করে আমাদেরকে দোষারোপ করছে।

বাউফলের বগা তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ নিরু মিয়া বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি।

Don`t copy text!