ঢাকামঙ্গলবার , ৩০ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমুখী: প্রণয় ভার্মা

প্রতিবেদক
admin
মে ৩০, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পতেঙ্গা সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমুখী: প্রণয় ভার্মা

যীশু সেন : পতেঙ্গা সমুদ্র সৈকতে ‘জি ২০ মেগা বিচ ক্লিন আপ’ শীর্ষক সমুদ্র সৈকত সাফাই কার্যক্রমের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন ।
গত ২৮ মে রবিবার বিকেলে ২০২৩ সালের ভারতের জি ২০ প্রেসিডেন্সির আচরণবিধির অধীনে আয়োজিত এক ঘন্টাব্যাপী এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবসময় জলবায়ু ইস্যুতে সম্মুখসারিতে রয়েছে। তিনি উপকূলীয় ও সামুদ্রিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার প্রতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণের সহায়ক হিসাবে ভারত সরকারের এই উদ্যোগ এবং নাগরিক-কেন্দ্রিক অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা বলেন, ভারতের জি ২০ প্রেসিডেন্সি চলাকালে অতিথি রাষ্ট্র হিসেবে অংশগ্রহণের জন্য ভারতের আমন্ত্রণ বাংলাদেশের গ্রহণ করা উভয় দেশের বিস্তৃত ও সুগভীর অংশীদারত্বের প্রতিফলন ।
তিনি আরও বলেন, ভারত- বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক হচ্ছে বহুমুখী এবং সেটা যৌথ প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সুরক্ষাসহ সুবিস্তৃত নানা ক্ষেত্রে সক্রিয় সহযোগিতার মাধ্যমে প্রকাশিত হয়।
তিনি বলেন উপকূলীয় ও
সামুদ্রিক আবাসস্থলের সংরক্ষণ ও সুরক্ষার এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের দুই দেশের যৌথ মূল্যবোধ ও অগ্রাধিকারসমূহের একটি স্বতঃস্ফূর্ত সম্প্রসারণ।

এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যম ব্যাক্তিত্বের পাশাপাশি শিক্ষার্থী এবং তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
উল্লেখ্য, জি ২০ মেগা বিচ ক্লিন আপ ইভেন্টেটির উদ্দেশ্য হলো পরিবেশের ওপর সামুদ্রিক বজোৱ প্রভাব সম্পর্কে সংবেদনশীল করা এবং সচেতনতা বৃদ্ধি করা। পরিবেশগত সংকট প্রশমনে ব্যক্তিগত প্রচেষ্টা ও জনসমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

Don`t copy text!