ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত -DBO-news

প্রতিবেদক
admin
মে ২৭, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভোলার লালমোহনে মাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহনে মাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন এমপি শাওন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়াতুল মোদার্রেছীন লালমোহন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, ইব্রাহিম খলিল, সদস্য সচিব মিজানুর রহমান কামরুল প্রমুখ।।।

Don`t copy text!