ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু -DBO-news

প্রতিবেদক
admin
মে ২২, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মো. সবুজ সিকদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২২.০৫.২৩ইং তারিখ রোজ সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বিদ্যুতের তারে জড়িয়ে ওই গ্রামের বাসিন্দা মো. শাজাহান শিকদারের ছেলে
সবুজ সিকদারের মৃত্যু হয়।

নিহত সবুজের স্বজনেরা জানান , আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে সবুজ একটি নির্মাণাধীন ভবনে পানির পাম্পের মাধ্যমে পানি দিচ্ছিলেন। ওই সময় সবুজ অসাবধানতাবশত পাম্পের তারে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক ডা.দিপা দেবনাথ তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Don`t copy text!