ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধামইরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
মে ২২, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে রাজশাহীর জনসভায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন।

সোমবার (২২ মে) সকাল ১১টায় ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।মিছিলের পরে প্রতিবাদ সমাবেশ করা হয়।
এ বিক্ষোভ মিছিল শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক আব্দুল মজিদ, শাহজাহান আলী, খাজা ময়েন উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, মহিলা আওয়ামীলীগ সভাপতি আনজুয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাজমুল হোসেন, সম্পাদক কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, গোলাম কিবরিয়া, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু,কল্লোল হাসান শুভ , এম এম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু ও সাধারণ সম্পাদক সুমন বাবা,আবু যায়েদ রাশেদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীর প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য বলেন, রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কতৃক প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Don`t copy text!