ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহায়তা প্রদান-DBO-news

প্রতিবেদক
admin
মে ১৭, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহয়তা কর্মসূচীর চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭মে) বুধবার সকাল সাড়ে ৯ টায় ‌শহরের টেপাখোলাস্থ সমাজ সেবা কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ এস এম আলী আহ্সানের সভাপতিত্বে এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদপুর মোঃ কামরুল আহসান তালুকদার‌। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ‌ আব্দুর রাজ্জাক মোল্লা । এ সময় সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে এক আলোচনা সভায় ‌ বক্তারা বলেন, সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে ইতিপূর্বে সমাজের গরীব অসহায় ও দুঃস্থ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সহয়তা প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের সময় যে উন্নয়নের ধারা তৈরী হয়েছে তা অব্যাহত রাখার স্বার্থে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

Don`t copy text!